পূজোর বাজেট থেকে টাকা কেটে বানভাসি মানুষদের মধ্যে ত্রান বিলি করছেন মালদার শান্তি ভারতি পরিষদের সদস্যরা। ক্লাবের এক সদস্য জানান, বানভাসি মানুষদের পাশে থাকার জন্য এবং তাদেরকে দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে এবারে শান্তি ভারতি পরিষদের দুর্গা পূজোর বাজেট থেকে কিছু পরিমান টাকা ত্রানের জন্য বাদ দিয়ে করা হবে দুর্গা পূজো। যা না করলে একে বারেই চলবে না এমন কিছু জিনিস রেখে বাদ দেওয়া হয়েছে আনুসাঙ্গিক বেশকিছু জিনিস যা পূজোর সময় করার কথা।
আজ ক্লাবের সদস্যরা মুচিয়া অঞ্চলের নিমুয়া প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ জন বানভাসিকে, মহাদেবপুর রেল স্টেশন, লক্ষ্মীপুর, বারুইপাড়া, চৌধুরী বাগান, দক্ষিণ লক্ষ্মীপুর এই সমস্ত এলাকায় প্রায় দুই হাজার মানুষকে মাংস ভাত, সব্জি, জল ও জামাকাপড় বানভাসি মানুষদের হাতে তুলে দেয় ক্লাবের সদস্যরা।